বুধবার, ১৭ জুন, ২০১৫

. . . . অদ্ভুত আশা . .

একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

. . .চলে যাব . . .

যেতে তো হবেই, যাওয়ার জন্যই তো আসা
দিনাজপুর থেকে ঢাকা আসবো, দিনাজপুরে-
কারও গালে চুমু, কারও কপালে চুমু, কাওকে জড়িয়ে ধরে,
ছল ছল চোখে বলছি, যাইরে বন্ধু দোয়া রাখিস।
কাওকে মায়া জড়িত কান্নায় বলছি-

বুধবার, ১৯ মার্চ, ২০১৪

. কি শিরোনাম দিব বুঝতে পারি না

আশে পাশে কেউ নেই
অগ্রহায়ন মাসের হিমেল হাওয়া
শিওরিয়ে দিচ্ছে গা,
ঠান্ডায় কম্পিত নয়।
মাথার উপর হেলিয়ে আছে
ভঁরপুর ঈদের দিনের চাঁদ
পিপলের পাতা গুলো ঝর ঝর –
ঝির ঝির করছে।
হঠাৎ হঠাৎ কেউ যেন যাচ্ছে আসছে।
না সব মনের ভ্রম।
Lonely light man photo

. . . . . চিরন্তর . . .

আজ কেন এত আধার
তবুও তো আলোকিত তুমি।
আজ কেন এত আলো
তবুও তো আলোকিত তুমি।
কালকে সূর্যহীন দিন

. . . . পার্থিব সাজানো . . .

 আমি সাজাই , আবার ভেঙ্গে যায়
সাজাই , আবার ভেঙ্গে যায় ।
দক্ষিনে বারান্দা, সামনে নদী ।
পূর্বে মহাসড়ক , পশ্চিমে দরজা
উত্তরে জানালা , বের হলেই অন্ধকার ।
পরিপাটি সাজানো আমার ঘর ।
প্রতিদিন সাজাই চকচক ঝকঝক করে ।

. . . . তুমি এসো . . .

তুমি এসো
রাতের আকাশের তারার মত এসো তুমি
গোপনে এই হৃদয়ে ।
এমন দিনে-
যে দিন থাকবে না মেঘ
যে দিন থাকবে না বৃষ্টি
যে দিন থাকবে না বাতাস
যে দিন থাকবে শুধু জ্যোৎস্না ।
মাঘের সকালের রোদের মত এসো
যে দিন থাকবেনা কুয়াশা ।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪

. . . বিশুদ্ধ . .

জল হবে জল
এক  পশলা জল ।
নক্ষত্র হতে নক্ষত্র রাজি পর্যন্ত
ছেদ করি উত্তর হতে দক্ষিণ
দক্ষিণ হতে উত্তর মেরু ।
চৈত্রক্্রান্তি কাল বৈশাখীর মতো
দূর্বার বেগে লন্ডভন্ড করে ওঠি ,
সিংহের গর্জনে হুংকার দিয়ে ওঠি ,
অনেক বল সঞ্চয় করে অসহ্য গতিতে ছুটি
পৃথিবী  পৃষ্টে ।> > > >